Logo

রাজনীতি

এবি পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বিকেলে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০

এবি পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বিকেলে

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর সায়হাম স্কাই ভিউ টাওয়ারের ৪র্থ তলায় দলের কার্যালয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

‘বাংলাদেশ বদলাবে, নতুন নেতৃত্বে’ শীর্ষক এ নির্বাচনী ইশতেহার দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ঘোষণা করবেন। ইশতেহারের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের লক্ষ্য, নীতি ও কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে এবি পার্টির পক্ষ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের হেড অব নিউজ, সিএনই, চিফ রিপোর্টার, অ্যাসাইনমেন্ট এডিটর, বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট প্রতিনিধি, রিপোর্টার ও ক্যামেরাপার্সনদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটির কাভারেজ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর