Logo

রাজনীতি

রাজধানীর ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮

রাজধানীর ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় ছয়টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর ধারাবাহিকভাবে ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বেলা ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বেলা ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। আজ রোববার ও আগামীকাল সোমবার এসব জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর