Logo

রাজনীতি

রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪

রাজধানীর ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে ধারাবাহিক নির্বাচনী কর্মসূচি পালন করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে আজ সোমবার ঢাকা মহানগরীর আটটি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনসহ ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে বিএনপির দলীয় সূত্র জানায়।

কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে বক্তব্য রাখবেন তিনি।

বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ছয়টি স্থানে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান। বেলা ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য দেন তিনি। এরপর ধারাবাহিকভাবে ঢাকা-১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে বেলা ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বেলা ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর