Logo

রাজনীতি

‘একটা দল একজন মুক্তিযোদ্ধা ভাড়া করে বলে আমাদেরও মুক্তিযোদ্ধা আছে’

Icon

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

‘একটা দল একজন মুক্তিযোদ্ধা ভাড়া করে বলে আমাদেরও মুক্তিযোদ্ধা আছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটা দল মুক্তিযোদ্ধা ভাড়া করে বলে আমাদেরও মুক্তিযোদ্ধা আছে। নিজের গুম হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমার বেঁচে থাকার কথা ছিলো না, আমাকে গুম করা হয়েছিলো হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছেন, রাব্বুলামীন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন, আমার এই বর্ধিত হায়াত এদেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য। সে স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।’

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস এদেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারেবারে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দিবেন, ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে- কারণ বিএনপির সরকার, জনগণের সরকার।’

শেষ জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে উঠে সভাস্থল, সংশ্লিষ্টদের ধারণা এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর