তারেক রহমানকে ‘ভাই’ বলে অভিনন্দন জানালেন মমতা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় তার পোস্টে বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে লেখেন, বাংলাদেশের সকল ভাইবোনকে ও জনগণকে জানাই আমার শুভনন্দন এবং আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।
পারস্পরিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।
এমএইচএস

