ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী করা হতে পারে—রাজনৈতিক অঙ্গনে এমন জোরালো গুঞ্জন রয়েছে।
বিএনপির গুলশান কার্যালয়ের এক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গৃহায়ন ও গণপূর্ত খাতকে আধুনিক ও গতিশীল করতে এ মন্ত্রণালয়ের দায়িত্ব মির্জা আব্বাসকে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেসরকারিভাবে ৫৭ হাজার ৯২ ভোট পেয়েছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন মির্জা আব্বাস। তিনি একাধিকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
এএস/

