Logo

রাজনীতি

'দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না'

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩০

'দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না'

ছবি: সংগৃহীত

আমরা দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই। নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করলে দেশেই শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা, বাড়ি-ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হচ্ছে। এ ধরনের হামলা দ্রুত বন্ধ করতে হবে এবং নেতাকর্মীদের সুরক্ষা দিতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ব্যালট পেপারের একই ইস্যুতে দুটি আসনে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮-এ যেটি গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩-এ তা বাতিল করা হয়েছে। একই ধরনের অন্যায় করা হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা নতুন রাজনীতি চাই। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব। আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমাদের উদারতাকে যারা দুর্বলতা মনে করবে, এটি তাদের জন্য বিপদ।”

তিনি আরও বলেন, গতকাল থেকে যেসব অন্যায় হয়েছে, তার প্রতিকার চাই। আমরা প্রতিশোধ চাই না; নিয়মতান্ত্রিকভাবে এগুলো রোধ করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

জামায়াত আমির অভিযোগ করেন, অনেক ঋণখেলাপি তথ্য গোপন করেছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করলেও ইলেকশন কমিশন (ইসি) তা আমলে নেয়নি। আমরা এর প্রতিকার চাই; পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব।

তিনি বলেন, কিছু মানুষ জীবন দিয়ে ২০২৬ সালের নির্বাচন নিশ্চিত করেছেন। অথচ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। এটি দুঃখজনক।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। এখন জুলাই সনদ কার্যকর করতে হবে। এই জুলাই সনদ হলো নতুন বন্দোবস্তের জন্য।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর