Logo

রাজনীতি

৬ বার সংসদ সদস্য

কে এই ধর্মমন্ত্রী কায়কোবাদ?

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪২

কে এই ধর্মমন্ত্রী কায়কোবাদ?

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

ধর্ম মন্ত্রীর দায়িত্ব পেলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কৃতী সন্তান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি ২০ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে একটি সম্ভ্রান্ত আলেম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নোমান আহমাদ। দাদার নাম মাওলানা মুজাফফর আহমাদ। তাঁর দাদা দারুল উলূম দেওবন্দের শিক্ষক ছিলেন।

তিনি ১৯৮৬ সালের ৩য় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ও ১৯৮৮ সালে দ্বিতীয়বার এবং ১৯৯৬ সালে তৃতীয়বার জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯০ সালের ২ মে থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে ৫ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করলে তিনি বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নিকট পরাজিত হন।

এরপর তিনি বিএনপিতে দলে যোগ দেন এবং দলের মনোনয়নে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালের ৩ আগস্ট থেকে ২০০৩ সালের ১ জুলাই পর্যন্ত চারদলীয়জোট সরকারের সময় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পঞ্চমবার ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৬ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৩ আসন থেকে ষষ্ঠবার সংসদ সদস্য নির্বাচিত হন।

  • এইচকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ ধর্মমন্ত্রী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর