Logo

রাজনীতি

তারেক রহমানের মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৬

তারেক রহমানের মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয় পেয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একঝাঁক নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন।

প্রধানমন্ত্রীসহ সরকারের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

নতুন সরকারের দায়িত্ব বণ্টনে সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বিএনপির সদস্য না হয়েও এবং সংসদ সদস্য না হয়েও পেশাদার কূটনীতিক ড. খলিলুর রহমানকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়েছে। শপথের আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।

সালাহউদ্দিন আহমদ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; এবং এ জেড এম জাহিদ হোসেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

টেকনোক্র্যাট হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি এর আগে ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক।

শরিক দলগুলোর মধ্যে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্ত্রীদের দায়িত্ব বণ্টন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অর্থ ও পরিকল্পনা: আমীর খসরু মাহমুদ চৌধুরী

স্বরাষ্ট্র: সালাহউদ্দিন আহমদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ: ইকবাল হাসান মাহমুদ

মুক্তিযুদ্ধ বিষয়ক: হাফিজ উদ্দিন আহমদ

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ: এ জেড এম জাহিদ হোসেন

পররাষ্ট্র: ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন: আব্দুল আউয়াল মিন্টু

ধর্ম: কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

ভূমি: মিজানুর রহমান মিনু

সংস্কৃতি: নিতাই রায় চৌধুরী

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট: খন্দকার আব্দুল মুক্তাদির

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান: আরিফুল হক চৌধুরী

তথ্য ও সম্প্রচার: জহির উদ্দিন স্বপন

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য: মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন (টেকনোক্র্যাট)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন: আফরোজা খানম (রিতা)

পানি সম্পদ: মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ: আসাদুল হাবিব দুলু

আইন, বিচার ও সংসদ বিষয়ক: মো. আসাদুজ্জামান

গৃহায়ন ও গণপূর্ত: জাকারিয়া তাহের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক: দীপেন দেওয়ান

শিক্ষা: আ ন ম এহছানুল হক মিলন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি: ফকির মাহবুব আনাম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ মন্ত্রণালয়: শেখ রবিউল আলম

প্রতিমন্ত্রীদের দায়িত্ব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন: এম রশিদুজ্জামান মিল্লাত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ: অনিন্দ্য ইসলাম অমিত

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট: মো. শরিফুল আলম

পররাষ্ট্র: শামা ওবায়েদ ইসলাম

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য: সুলতান সালাউদ্দিন টুকু

ভূমি: কায়সার কামাল

পানি সম্পদ: ফরহাদ হোসেন আজাদ

যুব ও ক্রীড়া: মো. আমিনুল হক (টেকনোক্র্যাট)

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন: হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ: মো. রাজীব আহসান

জনপ্রশাসন: মো. আব্দুল বারী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়: মীর শাহে আলম

অর্থ ও পরিকল্পনা: মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)

মুক্তিযুদ্ধ বিষয়ক: ইশরাক হোসেন

মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ: ফারজানা শারমিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন: শেখ ফরিদুল ইসলাম

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান: মো. নুরুল হক নুর

তথ্য ও সম্প্রচার: ইয়াসের খান চৌধুরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ: এম ইকবাল হোসেইন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ: এম এ মুহিত

গৃহায়ন ও গণপূর্ত: আহম্মদ সোহেল মঞ্জুর

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা: ববি হাজ্জাজ

সংস্কৃতি: আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর