Logo

রাজনীতি

ভাষাশহীদদের স্বপ্ন পূরণে সর্বস্তরে বাংলা চাই : মুফতি নিজাম উদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১

ভাষাশহীদদের স্বপ্ন পূরণে সর্বস্তরে বাংলা চাই : মুফতি নিজাম উদ্দিন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্বপ্ন বাস্তবায়নে দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি নিজাম উদ্দিন আল আদনান। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের ছাত্র-যুবসমাজ বুকের তাজা রক্ত ঢেলে ইতিহাস সৃষ্টি করেছে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকত,আবদুস সালাম, রফিক উদ্দিন আহমেদ ও আব্দুল জব্বারসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।

মুফতি নিজাম উদ্দিন বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু ইতিহাসের গৌরবগাঁথা নয়; এটি আমাদের জাতীয় অস্তিত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি। তাই বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা করতে শিক্ষা, প্রশাসন, বিচারব্যবস্থাসহ রাষ্ট্রের প্রতিটি স্তরে এর ব্যবহার নিশ্চিত করতে হবে। ভাষাশহীদদের স্বপ্ন পূরণে আমরা সর্বস্তরে বাংলা চাই।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও ভাষার বিকৃতি রোধে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা চর্চা ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি মহান আল্লাহর কাছে ভাষাশহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর