জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক এমপি বদির জামিন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে হত্যাচেষ্টা মামলায় আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিস্তারিত আসছে...
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি