Logo

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৩:০৮

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিন সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।

এর আগে গেল শুক্র ও শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয় বিএনপি। এই মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা যায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও জমা দেন প্রায় ৯০০ জন।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিএনপি ও সমমনা জোট সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৩৬টি পাবে। 

এ ছাড়া জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীরা ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট একটি আসন পাবে। নির্বাচন কমিশনের তথ্যমতে, বর্তমান সংসদের ২৯৮ জন সদস্য এই নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন