Logo

রাজনীতি

শক্তি বাড়ানোর জন্যই দ্রুত নির্বাচন চাই : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৩৪

অ
শক্তি বাড়ানোর জন্যই দ্রুত নির্বাচন চাই : মির্জা ফখরুল

ছবি : বাংলাদেশের খবর

শক্তি বাড়ানোর জন্যই দ্রুত নির্বাচন চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ জানুয়ারি) আমার বাংলাদেশ পার্টির কাউন্সিলে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘নির্বাচন কেন দ্রুত চাই? এ জন্য চাই যে, নির্বাচন হলে আমাদের শক্তি আরও বাড়বে। যে সংকট সৃষ্টি হয়েছে, সেগুলো দূর হয়ে যাবে।’

আমরা ভয়াবহ একটা জালিমের হাত থেকে রক্ষা পেয়েছি উল্লেখ করে ফখরুল বলেন, ‘স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা যেন স্বপ্নটাকে নষ্ট না করে দিই। আমরা যেন সিদ্ধান্তে অটল থাকতে পারি যে, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই, বৈষম্য দূর করতে চাই। আমরা তরুণদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সবার লক্ষ্য ছিল, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করব। আজকে আমরা উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। অতীতে এভাবে কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা ঘরে থাকতে পারতাম না। আমাদের হাজার হাজার ছেলে বাড়িছাড়া হয়ে থাকত।’

তিনি বলেন, ‘গ্রামেগঞ্জে পর্যন্ত নিজের বাসায় থাকতে পারত না নেতাকর্মীরা। প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। আমাদের সহস্র নেতাকর্মী গুম হয়েছিলেন। এই যে আমাদের ত্যাগ ও সংগ্রাম; এর মধ্যেই আমাদের আজকের বিজয়।’

গণতান্ত্রিক লড়াইয়ে এবি পার্টির ভূমিকা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অনেকে বলেন, আমাদের অর্জন কী? অর্জন হলো, আজকে আমরা এখানে একসঙ্গে দাঁড়াতে পারছি। নির্ভয়ে কথা বলতে পারছি। তার মানে একটা বড় বিজয় হয়েছে। এখানে এবি পার্টির ভূমিকা আছে। আজ তাদের কাউন্সিলে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান ও ব্যারিস্টার ফুয়াদ; আমি তাদের অভিনন্দন জানাই।’

ডিআর/এমজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন