Logo

রাজনীতি

৬ মাসে অন্তর্বর্তী সরকার সব পারবে, সে আশা বাস্তবসম্মত নয় : ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ২০:১০

অ
৬ মাসে অন্তর্বর্তী সরকার সব পারবে, সে আশা বাস্তবসম্মত নয় : ফখরুল

ছবি : সংগৃহীত

৬ মাসে অন্তর্বর্তী সরকার সব পারবে, সে আশা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভ্যাল হলে ‘শ্বেতপত্র এবং অতঃপর : অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের শেষ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অনেকেই আশা করছেন ৬ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার সব পেরে যাবে, যা আসলে সম্ভব না। এজন্য আমরা নির্বাচনে বেশি জোর দিচ্ছি। আমাদের সংসদে কখনও গণতন্ত্রের চর্চা হয়নি। আমরা চেষ্টা করে দেখি পারি কি না।’

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। সংসদে সব বিষয়ে আলোচনা হবে। একটি নির্বাচিত সরকারই সব ধরনের সংস্কার করতে পারে, কারণ তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে।’

তিনি আরও বলেন, ‘৩১ দফা সংস্কারের দাবি আমরা আগেই দিয়েছি, যেগুলোর মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ঋণখেলাপিরা যাতে বিএনপির মনোনয়ন না পায়, সে ব্যাপারে আমরা চেষ্টা করব।’ তবে তিনি আরও বলেন, ‘রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়, কারণ অতীতের সব অভিজ্ঞতা আমাদের রয়েছে এবং সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না এবং সংসদ দুইকক্ষ বিশিষ্ট হবে। এমন ব্যবস্থা করা হবে, যাতে যারা নির্বাচন করেন না, তারা দেশ চালানোর ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন।’ 

দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো গত ১৫ বছরে ধ্বংস করে ফেলা হয়েছে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন