Logo

ধর্ম

রাজধানীর মুগদায় ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু বৃহস্পতিবার

Icon

বেলায়েত হুসাইন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:১৪

অ
রাজধানীর মুগদায় ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু বৃহস্পতিবার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর মুগদায় দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার শুরু হবে। সীরাতুন্নবী (সা.) উপলক্ষে মহাসম্মেলনের আয়োজন করছে আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ।

মুগদা স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠেয় মহতি এ সম্মেলনে প্রধান আকর্ষণ ভারতীয় আলেম আওলাদে রাসুল সাইয়েদ মাওলানা আজহার বিন আরশাদ মাদানি ও সাইয়েদ মাওলানা হাসান আসজাদ মাদানি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। 

বয়ান করবেন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি দিলওয়ার হুসাইন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজীসহ দেশের শীর্ষ উলামা ও ওয়ায়েজীনে কেরাম।

সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ জহির উদ্দীন।

আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ ইমতিয়াজ উদ্দীন সাব্বির আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছেন। শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে। 

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন