দু'বছর শেষে বাড়ি ফিরবেন সময় ফুরায় তারো
বরকতে তাঁর হালিমা তো চায় রাখতে ক'দিন আরো
মক্কা শহরে মহামারী খুব অজুহাত খুঁজে পেলো
আমেনাকে বলে সোনার মানিক নিজ কাছে রেখে দিলো।
শৈশবে নবী খেলাধুলা থেকে সর্বদা বেশ দূরে
সকলের সাথে মিশুক রাসূল ভালোবাসা মনপুরে
দুধভাই তাঁর আব্দুল্লাহ বকরি চড়াতে থাকে
তার সাথে তিনি সঙ্গ দিবেন জানালেন দুধ মাকে।
একদা রাসূল দুধ ভাই সাথে মাঠেতে ছিলেন বসে
মাটিতে শুয়ালো প্রিয় নবীজিক জিবরিল কাছে এসে
সিনাসাক করে দূষিত সকল মুছে দিলো হৃদ থেকে
খুলে বলে সব আব্দুল্লাহ্ মাতাপিতা তার ডেকে।
সব শুনে কেঁদে মাঠ প্রান্তরে হালিমা দৌড়ে আসে
কম্পিত বুকে ছোট্ট নবীর অশ্রুতে বুক ভাসে
বুকে নিয়ে থাকে বাড়ি ফেরে আর চিন্তায় নিদ কাড়ে
পাদ্রীর কাছে নিয়ে গিলে তাঁকে ভয়টা ভীষণ বাড়ে।
পাদ্রী বলল, শোন হে আরব কঠিন সত্য বাণী
এ শিশুই হবে আগামীর নবী কাড়ো তার প্রাণখানি
তোমাদের যতো ধর্ম বর্ণ বিচূর্ণ তাঁর হাতে
হালিমা দ্রুতই নবীকে পাঠায় আপন মাতার পাতে।

