Logo

ধর্ম

রাসুলে আরবি সিরিজ-০৬

দাদা মুত্তালিবের প্রস্থান

Icon

রাশেদ বিন শফিক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯

দাদা মুত্তালিবের প্রস্থান

প্রেম প্রীতি মমতায় এটুকু কমতি নেই,

দাদা তাঁর প্রিয় নাতি গড়ে তুলে আদরেই।

সুখকর রাত দিন ভালোবাসা দখলের,

দাদার বুকেতে বাস প্রিয় তাই সকলের।


মুত্তালিবের মনে নাতি প্রেম অফুরান 

মুহাম্মাদের লাগি রাতদিন পেরেশান 

রাসূলের দুনিয়ায় এলো খুশি কলরব

জীবনে দীর্ঘ নয় কোনো সুখ উৎসব। 


শিশু নবী  ফের কাঁদে শূণ্যতা বেদনায়,

দাদা তাঁর পাড়ি দেয় না ফেরার দেশটায়।

প্রস্থান নিতে হয় নিয়ম এ নিয়তির

থাকে না তো চিরদিন বুকে কেউ ধরণীর। 


দাদার ইন্তেকাল চোখে জল নবীজির,

নেই আর আশ্রয় শূণ্য আপন নীড়।

আবু তালিবের মন শোকে করে হাহাকার, 

একা হওয়া শিশু নবী টেনে নেয় বুকে তার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন