Logo

ধর্ম

সিলেটের ঐতিহ্যবাহী দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মহাসম্মেলন বুধবার

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:০২

অ
সিলেটের ঐতিহ্যবাহী দারুসসালাম লাফনাউট মাদ্রাসার মহাসম্মেলন বুধবার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া আহলিয়া দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট, গোয়াইনঘাটের দুই দিনব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বুধবার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন সকাল ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত ও দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত মাদ্রাসা মাঠে এই মহাসম্মেলন চলবে। 

দস্তারবন্দী মহাসম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফুড়িগ্রামীর উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। মাদ্রাসার ১১৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এই মহাসম্মেলন ৮টি অধিবেশনে শেষ হবে। 

মহাসম্মেলনে উপস্থিত থাকবেন ভারতের মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি ও পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান। 

এ ছাড়াও ভারতের সাইয়েদ মাহমুদ মাদানী, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলীল আহমদ কাসেমী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, দেওবন্দের মুফতী আমিন পালনপুরি, ফয়সাল নাদিম পাকিস্তানিসহ দেশ-বিদেশের বেশ কয়েকজন শীর্ষ আলেম উপস্থিত থাকবেন।  

মাদ্রাসার আসসালাম ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আমিনুর রশিদ গোয়াইনঘাটী ও মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ফয়জুল করিম (লামাকুটাপাড়ী হুজুর) দস্তারবন্দী মহাসম্মেলনের সর্বাত্মক সফলতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে উপস্থিতি ও দোয়া কামনা করছেন। 

আবু তালহা তোফায়েল/বিএইচ

বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন