বিসিবি সভাপতি আশা জাগালেও দলে যে সাকিব থাকবে না এটা আগে থেকেই ছিল অনুমেয়। সেই সাথে এবারের স্কোয়াডে দেখা যাবে না কাপ্তান নাজমুল হোসেন শান্তকে।
তাই টেস্টের পর এবার ওয়ানডে সিরিজও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাছান মিরাজ। প্রায় এক বছর পর দলে ফিরলেন আফিফ হোসেন। এছাড়াও দলে আছেন এখনও কোনো ওয়ানডে ম্যাচ না খেলা পারভেজ ইমন।
তবে দল ঘোষণা করার এক দিন আগেও বিসিবি প্রধান আশাবাদী ছিলেন সাকিবকে নিয়ে। কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত আলোর দেখামিললো না। ইনজুরির তালিকায় যুক্ত হয়েছে তাওহিদ হৃদয়ের নাম। নিজ শহর বগুড়ায় অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন এই ডানহাতি ব্যাটার। যে কারনে উইন্ডিজ সিরিজে খেলা হচ্ছে না তার।
ইনজুরির কারণে দলে দেখা যাবে না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। টেস্টের পরে ওয়ানডেতেও ফেরা হলো না এই উইকেটকিপারের। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে মুগ্ধতা ছড়িয়ে নিজের জায়গা ধরে রেখেছেন পেসার নাহিদ রানা।
আফগানিস্তান সিরিজের স্কোয়াডে থাকা জাকির হাসান থাকছেন না এবারের উইন্ডিজ সিরিজে। মূলত পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন তিনি। এছাড়া ব্যক্তিগত কারণে সিরিজে নেই কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। সিনিয়ররা না থাকায় প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন।
মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে দলের বাকি সদস্যরা হলেন,
লিটন কুমার দাস , তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, ও পেসার নাহিদ রানা।

