Logo

খেলা

মাত্র ২০ রানেই ১০ উইকেট হারাল জিম্বাবুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ২০:২৯

অ
মাত্র ২০ রানেই ১০ উইকেট হারাল জিম্বাবুয়ে

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন এক গল্পে নিজেদের নাম জড়াল জিম্বাবুয়ে। দেড় মাস আগে গাম্বিয়ার বিপক্ষে বিশ্ব রেকর্ডকারী দলটি এবার মাত্র ২০ রানের ব্যবধানেই ১০ উইকেট হারিয়ে লজ্জার রেকর্ড গড়েছে।

মঙ্গলবার (৩ডিসেম্বর) বুলাওয়েতে সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ৩৭ রান করে ভালো পজিশনেই ছিল স্বাগতিকরা। কিন্তু হঠাৎ করেই অবিশ্বাস্য ধস নামে তাদের ব্যাটিংয়ে। ২৭ বলে ৩৭ রান করার পর মাত্র ২০ রানের ব্যবধানে ১০ উইকেট হারিয়ে ৫৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল। 

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ৮৭ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজজয় নিশ্চিত করে তারা। সফরকারীদের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম এ ম্যাচে গড়েছেন ইতিহাস। তার বোলিং বিশ্লেষণ ২.৪–০–৩–৫! পাকিস্তানের টি–টোয়েন্টি ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটি উমর গুলের কাছ থেকে কেড়ে নিয়েছেন এই ২৫ বছর বয়সী। 

ডিআর/এটিআর

 


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন