Logo

খেলা

সিলেটের চা বাগানে টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৯

অ
সিলেটের চা বাগানে টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

সিলেটে ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ১৭৫ বছরের পুরোনো এই চা বাগানে দুই অধিনায়ক চা শ্রমিকের পোশাকে ছবি হাজির হন। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় তথা সিরিজের সর্বশেষ ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।

প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।

রিজার্ভ- দিশা বিশ্বাস, শামিমা সুলতানা, শারমিন সুলতানা।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন