Logo

খেলা

বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৬

অ
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক

হ্যাক হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ। রোববার (৮ডিসেম্বর) আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ।

তারা জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজ ছাড়াও জাতীয় দলের আলাদা একটি পেজ রয়েছে। সেটি হ্যাক হয়েছে। 

পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে উল্লেখ করে তারা আরও জানায়, সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে। 

প্রসঙ্গত, কয়েক বছর আগে বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। এতে বাফুফের আইটি নিরাপত্তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে বারবার। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন