গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসকে সামনে রেখে ২১-২৫ মার্চ অস্ট্রেলিয়া জুড়ে অনুষ্ঠিত হবে কিংস ব্যাটন রিলে। এই আয়োজনের মাধ্যমে খেলোয়াড়, সমর্থক ও বিভিন্ন সম্প্রদায় একত্রিত হবে এবং গেমসকে ঘিরে উত্তেজনা আরও বাড়বে।
বৈচিত্র্য ও ঐক্যের প্রতীক এই ব্যাটন ২০২৬ সালে প্রথমবারের মতো প্রতিটি কমনওয়েলথ অঞ্চলের জন্য আলাদা নকশায় তৈরি করা হয়েছে। সব ব্যাটন শেষ পর্যন্ত গ্লাসগো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে একত্রিত হবে। অস্ট্রেলিয়ার ব্যাটনটি ডিজাইন করেছেন কালকাডুন শিল্পী চেরনি সাটন, যিনি একজন গর্বিত ফার্স্ট নেশনস নারী এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস থেকে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমস দলের সঙ্গে কাজ করে আসছেন।
এক বছরেরও বেশি সময় আগে বাকিংহাম প্যালেস থেকে যাত্রা শুরু করা ব্যাটনটি বিশ্ব ভ্রমণের ওশেনিয়া পর্ব শেষ করবে অস্ট্রেলিয়ায়। নিউজিল্যান্ড থেকে এসে এটি এখানে পৌঁছাবে এবং এরপর আমেরিকা অঞ্চলের দিকে যাবে, যেখানে প্রথমবারের মতো ফকল্যান্ড দ্বীপপুঞ্জেও এটি যাবে।
২১ মার্চ স্থানীয় সময় সকাল ৬টা থেকে একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হবে, যেখানে গ্লাসগো ২০২৬-এর সম্ভাব্য অংশগ্রহণকারী ও প্যারা-স্প্রিন্টার ব্রিসেইস ব্রিটেইন (অ্যাথলেটিক্স) অস্ট্রেলিয়ার কেন্দ্রে কিংস ব্যাটন প্রদর্শন করবেন।
২২ মার্চ কেয়ার্নসের উপকূলে গ্রেট ব্যারিয়ার রিফে, ২০২৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আইজ্যাক কুপার (সাঁতার) এবং বার্মিংহাম ২০২২ ব্রোঞ্জজয়ী অ্যাবি ক্যাল্ডওয়েল (অ্যাথলেটিক্স) প্রবাল ও সামুদ্রিক জীবনের মাঝে ব্যাটনটির সঙ্গে অংশ নেবেন। এ দিনের ভিডিও সংবাদ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।
২৩ মার্চ কুইন্সল্যান্ডের টাউনসভিলে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে ট্যাঙ্গারোয়া ব্লু ফাউন্ডেশন, বার্মিংহাম ২০২২ রৌপ্যজয়ী সেরেনা বোনেল (বোলস) এবং গ্লাসগো ২০২৬-এর সম্ভাব্য অংশগ্রহণকারী রুবি পাস (জিমন্যাস্টিকস)-এর সঙ্গে একটি পরিবেশগত উদ্যোগে যোগ দিতে। এই উদ্যোগের লক্ষ্য গ্লাসগো ২০২৬-এর আগে কমনওয়েলথের সাগর ও জলপথে এক মিলিয়ন প্লাস্টিক ঢোকা ঠেকানো।
২৪ মার্চ ব্যাটনের যাত্রা চলবে সিডনির অ্যাডমিরালটি হাউসে, যেখানে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল স্যাম মোস্টিন এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। ১৯৯৮ সালের কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জজয়ী ম্যাট শারভিংটন ব্যাটনটি গভর্নর জেনারেলের হাতে তুলে দেবেন। এ সময় ওশেনিয়া অঞ্চলের প্রতিনিধিরা, গ্লাসগো গেমসের সম্ভাব্য ক্রীড়াবিদ এবং সাবেক অংশগ্রহণকারীরাও উপস্থিত থাকবেন।
সাতবারের কমনওয়েলথ গেমস স্বর্ণপদকজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাস তাসমানিয়ার লনসেস্টনের লেজার অ্যান্ড অ্যাকুয়াটিক সেন্টারে শৈশবের সুইমিং পুলে যাবার মাধ্যমে অস্ট্রেলিয়া পর্ব শেষ হবে ২৫ মার্চ। স্থানীয় ক্লাবের উদীয়মান সাঁতারুরা তার সঙ্গে যোগ দেবে এবং তারা সবাই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
এসএসকে/

