Logo

খেলা

পুরুষ দলে নারী কোচ, জার্মান ক্লাবের ইতিহাস

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৬:১৭

পুরুষ দলে নারী কোচ, জার্মান ক্লাবের ইতিহাস

ছবি: সংগৃহীত

জার্মান বুন্দেসলিগার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন মেরি-লুইস এতা। বুন্দেসলিগার ক্লাব ইউনিয়ন বার্লিন তাকে মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এটি পুরুষদের বুন্দেসলিগায় কোনো নারীর প্রথম হেড কোচ হওয়ার নজির।

সম্প্রতি স্টেফেন বাউমগার্টকে বরখাস্ত করার পর এই সিদ্ধান্ত নেয় ইউনিয়ন বার্লিন। তার সহকারী ড্যানিলো ডি সুজা ও কেভিন ম্যাককেনা-ও দায়িত্ব হারান। হাইডেনহাইমের বিপক্ষে ৩-১ গোলের হারের পর ক্লাবটি নতুন দিশা খুঁজতে এই পরিবর্তন আনে।

৩৪ বছর বয়সি এতা ২০২৩ সাল থেকে ক্লাবটির সঙ্গে যুক্ত। এর আগে তিনি পুরুষদের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী সহকারী কোচ হিসেবে ইতিহাস গড়েছিলেন। 

বর্তমানে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে থাকা ইউনিয়ন বার্লিন টানা খারাপ পারফরম্যান্সে ভুগছে। শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি রেলিগেশন প্লে-অফের ঝুঁকির কাছাকাছি অবস্থান করছে। ক্লাবের ক্রীড়া পরিচালক হর্স্ট হেল্ট জানান, দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়, তাই পরিবর্তন জরুরি ছিল।

নিজের নতুন দায়িত্ব নিয়ে এতা বলেন, 'চ্যালেঞ্জটা কঠিন, তবে আমি আত্মবিশ্বাসী। দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে পারব।'

আগামী সপ্তাহে ভিএফএল উলফসবার্গ-এর বিপক্ষে ম্যাচ দিয়ে টাচলাইনে দেখা যাবে এতা'কে। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন