ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ বিরতির পর ইন্টার মায়ামি মাঠে ফিরেছেন লিওনেল মেসি। এ সময়টিতে বিশ্রামে ছিলেন তিনি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন জাদুকর।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক পরাজয় হয় আর্জেন্টিনার। এর ১০ দিন পর ক্লাবের অনুশীলনে ফিরেছেন মেসি।
মেজর লিগ সকারের টানা দুইবারের সেরা ফুটবলারের ছুটির এই সময়টায় দুটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। দুটিতেই তারা জিতেছে।
বুধবার (২৯ জুলাই) রাতে লিগা এমএক্স ও মেজর লিগ সকার অল স্টারের ম্যাচটিও খেলেননি মেসি। এই সময়টা তিনি কাটান অসুস্থ বাবার পাশে। বিশ্বকাপ চলার সময়ই তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, অসুস্থতার সঙ্গে লড়াই করছেন মেসির বাবা। রোগটি কী তা অবশ্য প্রকাশ করা হয়নি।
আর্জেন্টিনা শেষ পর্যন্ত টানা দ্বিতীয় শিরোপা না জিতলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বিশ্বকাপ রাঙিয়েছেন মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে গোল্ডেন বল ও বুটের লড়াইয়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত বিশ্বকাপ শেষ করেছেন আট গোল ও চারটি অ্যাসিস্ট নিয়ে।
মেজর লিগ সকারে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি, দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল। তাদের পরের ম্যাচ বাংলাদেশ সময় রোববার ভোরে। সেই ম্যাচে মেসির খেলা নিশ্চিত নয় এখনও।
বাংলাদেশের খবর/আরইউ

