Logo

খেলা

‎অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১১:২৩

‎অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইন টেস্টে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও শক্ত হয়েছে টাইগারদের অবস্থান। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে নয় উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে নয় বছর পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা।

‎অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট জয়। আর টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়।

‎অবিস্মরণীয় এ জয় পেতে অজিদের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করে সফরকারীরা। টাইগারদের সামনে ঐতিহাসিক টেস্ট জিততে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান।

‎অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পেসার হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট।

‎২০১৯ সালে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম সফরকারী স্পিনার মেহেদী হাসান মিরাজ।

‎টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এ জয় বিভিন্ন কারণেই ঐতিহাসিক।

‎উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে কোনোদিন টেস্ট জেতেনি শ্রীলঙ্কা। আর পাকিস্তান সর্বশেষ টেস্ট জিতেছে ১৯৯৫ সালে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন