Logo

খেলা

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস

এশিয়া ২০২৭-এ স্থান করে নিয়েছে ইউল্যাব

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২০:০৩

অ
এশিয়া ২০২৭-এ স্থান করে নিয়েছে ইউল্যাব

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ স্থান করে নিয়েছে ইউল্যাব। এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এবারের র‍্যাঙ্কিংয়ে ইউল্যাব ১২০১–১৩০০-এর মধ্যে অবস্থান অর্জন করেছে।

কিউএস-এর এই স্বীকৃতি শিক্ষা, গবেষণা এবং সামাজিক সম্পৃক্ততাসহ উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইউল্যাবের অগ্রগতির প্রতিফলন। আন্তর্জাতিক মানসম্পন্ন ও প্রতিযোগিতামূলক স্নাতক তৈরি, যারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, সেই লক্ষ্য নিয়ে ইউল্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিশ্বের অন্যতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস’ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক কার্যক্রম মূল্যায়ন করে। এসব সূচকের মধ্যে রয়েছে একাডেমিক সুনাম, নিয়োগদাতাদের কাছে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক এবং টেকসই উন্নয়নে অবদান।

এই র‍্যাঙ্কিংয়ে ইউল্যাবের অন্তর্ভুক্তি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, গবেষণার অগ্রগতি এবং উচ্চশিক্ষায় উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের প্রতি বিশ্ববিদ্যালয়টির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

এই অর্জনে অবদান রাখায় ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। গুণগত ও উদ্ভাবননির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করার ধারাবাহিক অঙ্গীকার নিয়ে ইউল্যাব ভবিষ্যতেও এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন