Logo

খেলা

পাকিস্তানি পেসারের ছোটবোনের হঠাৎ ইন্তেকাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৩

অ
পাকিস্তানি পেসারের ছোটবোনের হঠাৎ ইন্তেকাল

সতীর্থদের সঙ্গে মোহাম্মদ আব্বাস

পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের ছোট বোন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (২০ জানুয়ারি) ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করেছে। 

নিজের বোনের ইন্তেকাল প্রসঙ্গে কথা বলেছেন স্বয়ং মোহাম্মদ আব্বাসও। তিনি বলেছেন, ‘আমার ছোটবোনের হঠাৎ শরীর খারাপ হয়। পরে তাকে গুজরানওয়ালা হাসপাতালে নেওয়া হলে সেখানে সে ইন্তেকাল করে।’ 

পাকিস্তান টেস্ট দলের নিয়মিত মুখ মোহাম্মদ আব্বাস সকলের নিকট দোয়া চেয়ে লিখেছেন, ‘আল্লাহ তায়ালা তার মর্যাদা বৃদ্ধি করুন এবং আপনারাও আপনাদের দোয়ায় আমার বোনের কথা স্মরণ করবেন।’  

মোহাম্মদ আব্বাস পাকিস্তানের হয়ে এ পর্যন্ত ২৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন সমান ১০০টি। আর পাকিস্তানি পোশাকে তিনটি ওয়ানডে ম্যাচ খেললেও খেলেননি কোনো টি-টোয়েন্টি। 

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন