ছবি : ক্রিকইনফো
নারী অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস রচনা করল নাইজেরিয়া। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করেই শক্তিশালী নিউজিল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে তারা।
সোমবার (২০ জানুয়ারি) মালেশিয়ার বোরনিও স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা সংক্ষিপ্ত হওয়ায় ১৩ ওভারে সীমাবদ্ধ করা হয়। তবে এই সুযোগকে পুরোপুরি কাজে লাগায় নাইজেরিয়া। তারা ৬ উইকেটে ৬৫ রান সংগ্রহ করে, যেখানে দলের অধিনায়ক পিয়েটি লাকি ১৯ রান এবং লিলিয়ান উদেহ ১৮ রান করে নিজেদের ভূমিকা পালন করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা একেবারেই মন্দ হয়। প্রথম বলেই ওপেনার কেট আরউইন রানআউট হন এবং তৃতীয় ওভারে এমা ম্যাকলিয়ড পেসার উসেন পিসের বলে আউট হয়ে ফিরে যান।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। ১১ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৪৯ রান।
শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের, কিন্তু লিলিয়ান উদেহের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা মাত্র ৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এই নাটকীয় শেষের মাধ্যমে ২ রানের অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া।
এটিআর/

