Logo

খেলা

বিপিএল

ফের সন্দেহের তীর আলিসের বোলিং অ্যাকশনের দিকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৫:৫৫

অ
ফের সন্দেহের তীর আলিসের বোলিং অ্যাকশনের দিকে

এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলা আলিস আল ইসলামের পেছন ছাড়ছে না বোলিং অ্যাকশন ত্রুটি। বিপিএলে অভিষেকে হ্যাটট্রিকে করে হইচই ফেলে দেওয়া স্পিনারকে ২০১৯ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায় দেওয়া হয়। প্রথম বিভাগ ক্রিকেটেও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অফিসিয়ালরা। রহস্য স্পিনার খ্যাত বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

বিপিএলে গত ১৯ খেলেছিলেন আলিস। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বোলিংয়ের পর তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। চিটাগং কিংসের সূত্র জানিয়েছে, আলিসের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হয়েছে।

কোনো বোলারের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হলেও তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিংও করতে পারবেন। তবে পরীক্ষায় পাস করতে হবে ওই বোলারকে।

সূত্র জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। সেখানে উতরাতে পারলে আবারও খেলায় ফিরতে পারবেন এই স্পিনার।

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন