Logo

খেলা

ডোপ টেস্ট করা হবে বুমরাহর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:২১

অ
ডোপ টেস্ট করা হবে বুমরাহর

ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহসহ জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড়ের ডোপ টেস্ট করবে দেশটির ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (এনএডিএ)। 

বুধবার (২২ জানুয়ারি) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এনএডিএর রেজিস্টার্ড টেস্টিং পুলের তালিকায় উল্লেখযোগ্য আরও যাদের নাম রয়েছে, তারা হলেন- ভারতের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, ওডিআই দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এবং উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত। 

খেলাধূলোকে স্বচ্ছ রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে এনএডিএর। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেট সিরিজ চলাকালীন ক্রিকেটারদের ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। এনএডিএর ডোপ কন্ট্রোল অফিসারের নেতৃত্বে একটি দল পরীক্ষার জন্য তাদের মূত্রের নমুনা সংগ্রহ করবে। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিভিন্ন ম্যাচ ভেন্যুতে গিয়ে এই কাজ করবে এনডিএ এবং কবে, কখন যাওয়া হবে সেই বিষয়ে আগে থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে। 

বুমরাহ-সূর্যকুমাররা ছাড়াও তালিকায় আরও নাম রয়েছে হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শ্রেয়াস আইয়ার, যশস্বী জসওয়াল, আর্শদীপ সিং এবং সঞ্জু স্যামসনের। 

এছাড়াও নাম রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দলের ৩ ক্রিকেটারের। তারা হলেন- ওপেনার শেফালি ভার্মা, অলরাউন্ডার দীপ্তি শর্মা এবং মিডিয়াম পেসার রেণুকা সিং ঠাকুর। 

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন