Logo

খেলা

বেল্ট দিয়ে আঘাত, কী করেছিলেন সৌরভ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৩

অ
বেল্ট দিয়ে আঘাত, কী করেছিলেন সৌরভ?

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা ক্রিকেট দুনিয়ায় কারো অজানা নয়। দাদা, মহারাজ, প্রিন্স অব কলকাতা—এমন সব উপাধিতে অভিষিক্ত তার ব্যক্তিত্ব এবং কৃতিত্ব সকলকে মুগ্ধ করে। ক্রিকেটের মাঠে তার সাফল্য, অধিনায়কত্ব এবং প্রশাসনিক ভূমিকা সকলেই জানেন। তবে, সৌরভের ছেলেবেলার কিছু দুষ্টুমির গল্প রয়েছে, যা অনেকেরই অজানা।

সম্প্রতি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে এক অনুষ্ঠানে নিজের ছেলেবেলার একটি মজার ঘটনা শেয়ার করেন তিনি। 

তিনি জানান, একসময় তার বাবা তাকে এবং তার পিসতুতো ভাইকে এয়ারগান কিনে দিয়েছিলেন। এর পরই শুরু হয় প্রতিবেশীদের বাড়ির কাচ ভাঙার খেলা। 

সৌরভ বলেন, ‘বলের চেয়ে বেশি এয়ারগান দিয়ে কাচ ভেঙেছি। বাবার কাছ থেকে এয়ারগান পেয়ে প্রথম ছয়দিন পাড়ার বাড়ির কাচ ভাঙার কাজ ছিল। তবে, এর জন্য বাবার বেল্টের দশ ঘা খেয়েছিলাম।’

তিনি আরও জানান, ‘পাশের বাড়ির একজন ৬৫ বছরের বৃদ্ধ রাতে বারান্দায় বসে থাকতেন এবং ওই সময় তিনি এই দুষ্টুমি দেখতে পান। তার পরেই বাবার কাছে অভিযোগ চলে আসে। তখন বাবা খুব সুন্দর সুন্দর বেল্ট পরতেন, আর সে অভিযোগ পাওয়ার পর বেল্ট কোমর থেকে খুলে পিঠে মারতেন।’

এ বিষয়ে শাশ্বত মজা করে বলেন, ‘এ কারণেই লর্ডসে জার্সি খুলে সৌরভ পিঠ দেখাননি, নাহলে দাগগুলো দেখা যেত।’ সৌরভ তখন হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, সঠিক। সে সময়ের ওই সব শাস্তি এখন স্মৃতির পটে লেগে আছে।’

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন