ভিশনের ‘ড্রিম হোম অফার’ সিজন-৩
ফ্ল্যাট, গাড়িসহ থাকছে ৫০০টির বেশি পুরস্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৭
সংবাদ সম্মেলনে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ, হেড অব অপারেশন ফারহাদ-উজ-জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা
মধ্যবিত্তের স্বপ্নপূরণের সুযোগ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম শুরু করেছে ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনের তৃতীয় সিজন। এ ক্যাম্পেইনে একটি ফ্ল্যাট, একাধিক গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য ও ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচারসহ থাকছে ৫০০টির বেশি পুরস্কার।
মঙ্গলবার রাজধানীর মধ্য বাড্ডায় প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম থেকে ন্যূনতম ৫ হাজার টাকার পণ্য কিনলেই ক্রেতারা ‘ড্রিম হোম অফার’ ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময় শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
ক্যাম্পেইন উদ্বোধনকালে আর এন পাল বলেন, নিজের ঘরকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে সাজানোর স্বপ্ন সবারই রয়েছে। গ্রাহকদের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে সাধ্যের মধ্যে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য সরবরাহে কাজ করছে ভিশন এম্পোরিয়াম। ‘ড্রিম হোম অফার’-এর মাধ্যমে প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি গ্রাহকদের আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গ্রাহকরা যাতে পণ্য কিনে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এবং প্রয়োজনের সময় প্রয়োজনীয় সেবা পান, সেটি নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। এ জন্য পণ্যের মানের পাশাপাশি বিক্রয়োত্তর সেবাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের আরও বেশি মানুষের কাছে পণ্য ও সেবা পৌঁছে দিতে শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে।
ভিশন এম্পোরিয়ামের প্রধান পরিচালন কর্মকর্তা কে এম শামসুজ্জামান নয়ন বলেন, ‘ড্রিম হোম’ ক্যাম্পেইনের আগের দুই সিজনে গ্রাহকদের ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় এবার তৃতীয় সিজন আয়োজন করা হয়েছে। এবারের ক্যাম্পেইনেও গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার আশা করছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, ভিশন এম্পোরিয়ামের হেড অব সেলস রাসেল আহমেদ, হেড অব অপারেশন ফারহাদ-উজ-জামানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমানে সারা দেশে ভিশন এম্পোরিয়ামের ৫৭০টি শোরুম রয়েছে। এসব শোরুমে ফ্রিজ, এসি, টেলিভিশনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য পাওয়া যাচ্ছে। দেশের আরও বেশি ক্রেতার কাছে মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দিতে শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও অব্যাহত রয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

