ছবি : সংগৃহীত
ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যেই হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক সংক্ষিপ্ত পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, দেশের অন্য অংশ নিয়েও একটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
এএ

