Logo

আবহাওয়া

ঢাকায় টানা ৬ ঘণ্টা বৃষ্টির আশঙ্কা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:২৮

ঢাকায় টানা ৬ ঘণ্টা বৃষ্টির আশঙ্কা

ছবি : সংগৃহীত

ঢাকাসহ চারপাশের সকল জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। এ বৃষ্টি ৩ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, আজ সকাল ১১ টা ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩ টার মধ্যে ঢাকাসহ এর চার পাশের সকল জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্বাবনা প্রায় ১০০ শতাংশ। ঢাকা শহরের উপরে বৃষ্টি ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত স্হায়ী হওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি সৃষ্টি হওয়ার ঘোষণা দিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯ টার দিকে প্রচারিত বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।

যদিও বঙ্গোপসাগরের এই পরিস্থিতিকে ঘূর্ণিঝড় হিসেবে বিবেচনা করছে না বাংলাদেশ। কেননা, আবহাওয়া অধিদপ্তর বাতাসের স্থিতিকে ৩ মিনিট ধরে হিসেব করে। যার অর্থ, কমপক্ষে ৩ মিনিট বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটারের উপরে থাকলে সেটি ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা করা হয়। তাই বাংলাদেশের হিসেবে এটি এখনও ঘূর্ণিঝড় নয় বরং, গভীর নিম্নচাপ। 

অন্যদিকে জয়েন্ট টাইফুন ওয়ানিং সেন্টার বাতাসের স্থিতিকে ১ মিনিট ধরে হিসেব করে।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন