ঘূর্ণিঝড় মোন্থা : সমুদ্রবন্দরগুলোতে জারি করা হলো সতর্ক সংকেত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৭
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে।
বর্তমানে এটি অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃষ্টি হয়ে দুর্বল হয়ে যেতে পারে।
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ নিয়ে বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, এ ঘূর্ণিঝড় নিয়ে আর কোনো বিশেষ সতর্কবার্তা জারি হবে না।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলিতে সতর্ক সংকেত নামানোর নির্দেশ দেওয়া হয়েছে এ বিশেষ বিজ্ঞপ্তিতে।
তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এনএ

