Logo

আবহাওয়া

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮

ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর