ঢাকায় আজ রৌদ্রোজ্জ্বল আকাশের পূর্বাভাস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪
রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় আজ আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ প্রধানত পরিষ্কার থাকতে পারে। এ সময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে। সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩১ মিনিটে।
ডিআর/এমবি

