Logo

আবহাওয়া

ঢাকাসহ ৪৪ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৭:০০

ঢাকাসহ ৪৪ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথভা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন