Logo

শিল্প-সংস্কৃতি

বামূফের ১৫ বছর

‘জাতীয় মূকাভিনয় উৎসব’ ৯-১০ মে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১১:৪০

অ
‘জাতীয় মূকাভিনয় উৎসব’ ৯-১০ মে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান (বামূফে) তার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় মূকাভিনয় উৎসব ২০২৫ আয়োজন করতে যাচ্ছে। দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ মে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় সারাদেশ থেকে আগত মূকাভিনয় দলগুলো তাদের পরিবেশনা উপস্থাপন করবে।

উৎসবের উদ্বোধনী দিনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ এবং ও ‘বাংলাদেশের খবর’ পত্রিকার ডিজিটাল এডিশনের প্রধান হাসনাত কাদীর। স্বাগত বক্তব্য রাখবেন বামূফের সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং সভাপতিত্ব করবেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।

২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান দেশের মূকাভিনয় চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আয়োজকেরা জানিয়েছেন, এই উৎসবের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মূকাভিনয়শিল্পীরা তাদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবেন।

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ‘বাংলাদেশের খবর’।

এইচআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন