মিযানুর রহমান তালুকদারের নতুন বই ‘ভোট ও গণতন্ত্রের পোস্টমর্টেম’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ১৮:৩১
প্রতিশ্রুতিশীল লেখক, অনুবাদক ও শিক্ষক মুহাম্মাদ মিযানুর রহমান তালুকদারের নতুন বই ‘ভোট ও গণতন্ত্রের পোস্টমর্টেম’ এখন বাজারে।
বইটিতে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, ভোট ব্যবস্থা ও গণতন্ত্রের বাস্তবচিত্র গভীর বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
বিশেষভাবে লেখক এ গ্রন্থে গণতন্ত্রের অন্তর্নিহিত ক্ষতি ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করেছেন এবং ইসলামি শরিয়াভিত্তিক শাসনব্যবস্থার উপকারিতা ও কার্যকারিতা তুলে ধরেছেন প্রামাণ্য দলিল ও চিন্তাশীল ভাষায়।
রুচিশীল প্রকাশনী বইপল্লী বইটি প্রকাশ করেছে। বইটির খুচরা মূল্য ২২০ টাকা। দেশের বিভিন্ন লাইব্রেরিতে বইটি পাওয়া যাচ্ছে।
সমসাময়িক রাজনীতি, ভোট ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা নিয়ে আগ্রহী পাঠকদের জন্য বইটি হতে পারে গুরুত্বপূর্ণ এক পাঠ।
ডিআর/বিএইচ

