Logo

শিল্প-সংস্কৃতি

রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১৬

অ
রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশে অনলাইন বই বিপণনের অন্যতম বড় প্রতিষ্ঠান রকমারি ডটকমের উদ্যোগে আয়োজিত ‘রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত রকমারি থেকে সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখক ও প্রকাশকদের দেওয়া হয় এ পুরস্কার।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি রোডে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ফিকশন, নন ফিকশন, ধর্মীয়, ক্যারিয়ার ও একাডেমিক- এ চার শাখায় রকমারিতে সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের ৪ জন লেখক ও ৪টি বইয়ের প্রকাশনীকে পুরস্কারটি দেওয়া হয়। 

পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন, ইলমা বেহরোজ, মুহাম্মদ ইলিয়াস কাঞ্চন, শায়খ আহমাদুল্লাহ ও কিউএনএ পাবলিকেশন্স লেখক পরিষদ। 

পুরস্কার পাওয়া ৪টি প্রকাশনী হলো, অন্যধারা, হিয়া প্রকাশনা, আস-সুন্নাহ ফাউন্ডেশন ও কিউএনএ পাবলিকেশন। এ ছাড়া একইসঙ্গে ২১টি ক্যাটাগরির ২১ জন লেখক ও ২১টি বইকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি জিয়াউল হক, রকমারি ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জুবায়ের বিন আমিন, সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক এহতেশামস রাকিব, রকমারি ডট কমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল আনাম রনি প্রমুখ। 

অনুষ্ঠানের আয়োজন সহযোগী হিসেবে ছিল, ইফাদ, সেভেন ডেজ নোটস, ক্রিসপি, ফিনিস, জিও, বিজ্ঞানবক্স।

এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন