Logo

শিল্প-সংস্কৃতি

কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৯

কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

বিভাগীয় শহর রংপুরে প্রবাসী বাঙালি কবি শামস আল মমীনের একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুদ্ধিবৃত্তিক চর্চার প্ল্যাটফর্ম ‘আত্মসভা’ আয়োজিত এই অনুষ্ঠানে কবি শামস আল মমীন তার স্বরচিত কবিতা থেকে পাঠ করেন। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর গড়ন আর্ট গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কবিতা পাঠের পাশাপাশি ‘সমসাময়িক আমেরিকান কবিতা ও বর্তমান বাংলা কবিতা’ শীর্ষক এক তুলনামূলক আলোচনায় অংশ নিয়ে কবি তার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেন।

অনুষ্ঠানে শামস আল মমীনের কবিতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক আনোয়ার মল্লিক। আয়োজনের বিভিন্ন পর্বে বক্তব্য রাখেন— তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, চিকিৎসক মফিজুল ইসলাম মান্টু, লেখক ও শিক্ষক ড. নাসিমা আক্তার এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরা।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত ডিআইজি ও প্রাবন্ধিক আব্দুর রাজ্জাক, শিল্পী অনীক রেজা, আলোকচিত্রী ফিরোজ চৌধুরী, কবি কাইয়ূম খান, কবি আহমেদ মওদুদ ও কবি আব্দুর রশীদ প্রমুখ। মনোজ্ঞ এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী কাঁকন ও নীল রতন সরকার।

আত্মসভার আহ্বায়ক কবি মীর রবির সঞ্চালনায় অনুষ্ঠানটি কবিকথন ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কবিতা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর