প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:১৫
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমণ্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার (৪ জুন) প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সেক্টরের ১১ জন বিশিষ্ট নাগরিককে প্রনসের স্থায়ী সদস্য পদ দেওয়া হয়।
উইম্যান অন্ট্রাপ্রনার্স এসোসিয়েশনের সভাপতি শীজান খান, রেডিও বাংলাদেশের অনুষ্ঠান ঘোষিকা নাজমুন্নাহার মিতা, বিশিষ্ট শিল্পী শহীদ কবির পলাশ, শিল্পী বিজন মিস্ত্রী, শিল্পী নূরুন্নাহার মুনা, শিল্পী ও শিক্ষাবিদ শরীফা শিরীন, প্রকৌশলী সৈয়দ মোশাহেদ আলী প্রমুখ এদিন প্রনস পরিবারে যুক্ত হন।
প্রনস সাধারণ সম্পাদক পারভীন সুলতানা, সহ-সভাপতি কেএমএইচ শহীদুল হক, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী তাপসী রায়, উপদেষ্টা দিলীপ গুহঠাকুরতা এবং সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান নতুন সদস্যদের উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সংগঠনে স্বাগত জানান।
বাংলাদেশের খবর/আরইউ

