ওমর খালিদ রুমির এক্সপ্লোর গ্রন্থের প্রকাশনা উৎসব শনিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১৮:০৫
ছবি: সংগৃহীত
প্রাক্তন জাতীয় ক্রিকেটার, মিউজিশিয়ান এবং লেখক ওমর খালিদ রুমির নতুন বই এক্সপ্লোর-এর পাঠ উন্মোচন হবে আগামীকাল শনিবার (২৯ আগস্ট) রাজধানীর গুশশান-২ এ বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ পার্কে অবস্থিত বুক ওয়ার্মে।
বিকাল ৩টায় পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আর্কিওলজিস্ট ড. শাহনাজ হুসনে জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক শাহনূর ওয়াহিদ এবং বেগম ইকবাল আনসারী।
ওমর খালিদ রুমির এক্সপ্লোর ভিন্ন স্বাদের রচনা। ক্রিকেট এবং মিউজিক নিয়ে তার আগের একাধিক গ্রন্থ পাঠপ্রিয় হয়েছে। এবার ইতিহাস, নৃবিজ্ঞান, প্রাচীন সভ্যতা, পর্যটন, স্থাপত্য ইত্যাদি নিয়ে তিনি গ্রন্থ রচনা করেছেন। ইতিহাসের অনেক তথ্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন, যা চিন্তাশীল পাঠককে ভাবিত করবে।
বাংলাদেশের খবর/আরইউ

