Logo

শিল্প-সংস্কৃতি

নজরুল-বর্ষ উদযাপন করলো প্রনস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:২৮

অ
নজরুল-বর্ষ উদযাপন করলো প্রনস

ছবি: সংগৃহীত

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) গ্রুপের আয়োজনে শনিবার (১৪ নভেম্বর) শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে নজরুল-বর্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। আলোচনা, আবৃত্তি ও সঙ্গীত দিয়ে সাজানো হয় অনুষ্ঠান।

প্রথমে আলোচনার সূত্রপাত করেন গানবন্ধু গোলাম ফারুক। এরপর পারভীন সুলতানা, শিজান খান, শহীদ কবির পলাশ, দিলীপ গুহঠাকুরতা, এবং শিল্পী সালাউদ্দিন আহমেদ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন কেএমএইচ শহিদুল হক। 

এরপর শুরু হয় বাচিক শিল্পী আল মেরাজের কণ্ঠে নজরুলের বিখ্যাত রচনা 'দৃষ্টিতে আর হয় না সৃষ্টি আগের মতো গোলাপ ফুল' এর পাঠ। সঙ্গীতানুষ্ঠান শুরু হয় শিল্পী সালাউদ্দিন আহমেদের পরিবেশনা দিয়ে। তিনি স্বল্পশ্রুত দুটো গান নিবেদন করেন, যার প্রথমটির স্বরলিপি তার প্রণীত। 

প্রনস পরিবারের সঙ্গীত শিল্পীদের পরিবেশনা শুরু হয় শিল্পী পারভীন সুলতানার 'মনে রাখার দিন গিয়েছে' দিয়ে। শেষ করেন 'নূরজাহান নূরজাহান' দিয়ে। এরপর মঞ্চে আসেন একে একে শিল্পী শহীদ কবির পলাশ, নাহীদ মোমেন, গুলজার হোসেন উজ্জ্বল, নাদিয়া আরেফিন শাওন, তাপসী রায়, মনসুর রহমান, সালমা আকন্দ, নন্দিতা মণ্ডল, পূরবী দাস, মুন্নী কাদের এবং সুমন কুমার। তাদের পরিবেশনার স্ট্যান্ডার্ড এবং গান সিলেকশন ছিলো অনন্য উচ্চতার।

সন্ধ্যা থেকে রাত ৯:৩০ পর্যন্ত একটা অনুষ্ঠান চলে। কিবোর্ডে মীর বরকত, বাঁশিতে আবদুল হাকিম, তবলায় শাফায়েত ফুলু, অক্টোপ্যাডে পলাশ শ এবং সেতারে ছিলেন আবুল কাশেম। সঞ্চালনায় ছিলেন গুলজার হোসেন উজ্জ্বল এবং রফিক সুলায়মান।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন