Logo

শিল্প-সংস্কৃতি

ভিন্ন রকম প্রেমের গল্প নিয়ে মেলায় আসছে ‘বৃত্ত’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫

অ
ভিন্ন রকম প্রেমের গল্প নিয়ে মেলায় আসছে ‘বৃত্ত’

ভিন্ন রকম এক প্রেমের গল্প নিয়ে অমর একুশে বইমেলায় আসছে লেখক নাজমুল হোসেন মিলনের প্রথম উপন্যাস ‘বৃত্ত’। বইটিতে প্রেম ও সম্পর্কের জটিলতা, বিশ্বাসের অভাব, সম্পর্কের ওঠানামা নিয়ে ভিন্ন রকম চিত্র তুলে ধরেছে।  

‘বৃত্ত’ উপন্যাসে প্রেমকে এক আপেক্ষিক বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে বিশ্বাসের দুর্বলতা সম্পর্ক ভাঙার কারণ হতে পারে, আবার জীবনের বিশেষ মুহূর্তগুলোতে প্রেমের স্মৃতি মানুষের মনে ফিরে আসে। 

বইটি প্রকাশিত হবে পানসীয়ানা প্রকাশনী থেকে। এর মূল্য রাখা হয়েছে ৪৩০ টাকা। 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন