Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় আসছে মো. ফয়সাল হাওলাদারের কাব্যগ্রন্থ ‘নীল ফানুস’

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:২৪

অ
বইমেলায় আসছে মো. ফয়সাল হাওলাদারের কাব্যগ্রন্থ ‘নীল ফানুস’

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি মো. ফয়সাল হাওলাদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নীল ফানুস’। প্রিয় প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে এই বইটি।  

‘নীল ফানুস’ কাব্যগ্রন্থে জীবনের পূর্ণতা ও অপূর্ণতার ভাঙা-গড়া, বিষণ্নতা এবং স্মৃতির গভীর অনুভূতির প্রতিফলন প্রতিটি কবিতার পঙক্তিতে ফুটে উঠেছে। বইটির কবিতাগুলো হারানোর যন্ত্রণা এবং হৃদয়ের নীরব কান্না নিয়ে কথা বলে, যা নীল আকাশে ভেসে বেড়ানো ফানুশের মতো। এই কাব্যগ্রন্থটি কেবল একটি শিল্পকর্ম নয়, বরং জীবনের জটিলতা ও অনুভূতির গভীর প্রতিচ্ছবি—যা পাঠককে জীবনের মর্মস্পর্শী বাস্তবতা এবং অভ্যন্তরীণ অনুভূতির নতুন একটি দৃষ্টিকোণ দেখাবে। ‘নীল ফানুস’ বইটি পাঠকদের আত্মার এক অনন্য যাত্রায় নিয়ে যাবে, যেখানে নীরবতাই ভাষা এবং অনুভূতিই হবে আশ্রয়।  

কাব্যগ্রন্থটির লেখক মো. ফয়সাল হাওলাদার বলেন, ‘এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০২৪ সালে প্রকাশিত হয় আমার প্রথম কাব্যগ্রন্থ 'মেঘ আরশী'। 'নীল ফানুস'-এ পাঠক তাদের হৃদয়ের লুকানো সুখ-দুঃখের প্রতিচ্ছবি খুঁজে পাবে এবং এই কবিতাগুলো তাদের স্মৃতির মুহূর্তগুলো স্মরণ করিয়ে দেবে।’  

‘নীল ফানুস’ বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন ফারহান শিব্বির। বইটি এবারের বইমেলায় পাওয়া যাবে প্রিয় প্রকাশনের অফিসিয়াল পরিবেশক রেনেসাঁ পাবলিকেশনের ৪০৪ ও ৪০৫ নম্বর স্টলে।

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন