মেলায় আসছে মায়মুনা ইসলাম বৃষ্টির ‘বৃষ্টি মেঘের অশ্রু’
জীবনানন্দ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২১:৫১
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হতে যাচ্ছে কবি মায়মুনা ইসলাম বৃষ্টির কাব্যগ্রন্থ ‘বৃষ্টি মেঘের অশ্রু’।
জীবনের সুখ-দুঃখ, উত্থান-পতন, একাকিত্ব, আক্ষেপ, এবং বিষণ্নতার মিশেলে লেখা কবিতা এই বইয়ে জায়গা পেয়েছে। বইটির কবিতাগুলোর মধ্যে প্রতিফলিত হয়েছে আকাশ ও মেঘের মতো বৈচিত্র্যময় মানুষের জীবনের অন্তর্নিহিত যন্ত্রণা, শূন্যতা, দারিদ্র্য। ফুটে উঠেছে নির্যাতিত-নিপীড়িত মানুষের কষ্ট। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রব্যবস্থার বাস্তবচিত্র তুলে ধরতে লেখিকা যেমন তুলে ধরেছেন বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গতা, অন্যদিকে বলেছেন জুলাই বিপ্লবের কথা।
বইটিতে রয়েছে ২৫টি কবিতা এবং ৬০টি কাপলেট ও ম্যাক্সিম। কাব্যগ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ‘বৃষ্টি মেঘের অশ্রু’ প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী। ৬৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ধরা হয়েছে ১৯৫ টাকা।
এমএইচএস

