Logo

শিল্প-সংস্কৃতি

বইমেলায় সুজন দাশের দুই ছড়াগ্রন্থ

Icon

জীবনানন্দ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

অ
বইমেলায় সুজন দাশের দুই ছড়াগ্রন্থ

ছবি : বাংলাদেশের খবর

অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে ছড়াকার সুজন দাশের দুটি নতুন ছড়াগ্রন্থ— ‘ছন্দ-সুরে হৃদয়পুরে’ ও ‘বর্ণমালায় নীতিপাঠ’। লেখাচিত্র প্রকাশনী থেকে প্রকাশিত এ বই দুটি ইতোমধ্যেই পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে।  

প্রথম বই ‘ছন্দ-সুরে হৃদয়পুরে’ মূলত শিশুদের জন্য লেখা, যেখানে ছন্দ আর সুরের মিশেলে এক অনন্য কল্পনার রাজ্য তৈরি করা হয়েছে। শিশুরা সহজেই যাতে ছড়ার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, সেটাই ছিল লেখকের উদ্দেশ্য।  

অন্যদিকে, ‘বর্ণমালায় নীতিপাঠ’ বইটিতে ছড়ার মাধ্যমে সমকালীন মূল্যবোধ ও নৈতিক শিক্ষা তুলে ধরা হয়েছে। এই বইটি কেবল শিশুদের জন্য নয়, অভিভাবকদের কাছেও সমান গুরুত্বপূর্ণ হতে পারে।  

সুজন দাশ বলেন, ‘‘আমি সবসময় চাই শিশুদের জন্য এমন কিছু লিখতে, যা তাদের কল্পনাশক্তি বাড়াবে এবং নৈতিক শিক্ষা দেবে। ছন্দ-সুরে হৃদয়পুরে বইটিতে শিশুদের ছন্দের আনন্দ উপভোগ করানোর চেষ্টা করেছি, আর ‘বর্ণমালায় নীতিপাঠ’ বইয়ের ছড়াগুলো সমাজ, সংস্কৃতি ও নীতিবোধের আলোকে লেখা। আশা করি পাঠকরা বই দুটি ভালোভাবে গ্রহণ করবেন।’’  

বই দুটির প্রচ্ছদ করেছেন শফিক মামুন। পাওয়া যাবে বইমেলার ৮০২ নম্বর স্টলে। এছাড়া অনলাইনে রকমারি ও বইফেরিসহ অন্যান্য বুকশপগুলো থেকে সংগ্রহ করতে পারবেন।  

এটিআর/
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন